

শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন-অর রশিদ এর সভাপতিত্বে ১৯ আগস্ট শুক্রবারে শহরে প্রধান প্রধান সড়কে রেলি শেষে জেলা বিএনপির কার্যালয়ে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আকমল হোসেন বিপুল, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা নাদিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাইসুল ইসলাম অপু, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম সানি, সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ হযরত নোমান নয়ন, সদস্য সচিব সবুজ মিয়া, সানোয়ার হোসেন,এনামুল হক রাজু,,সহ ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ।










