

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও একটি তিনতলা ভবনের নিচতলার ফার্নিচার ভস্মিভুত হয়েছে। গতকাল রোববার সন্ধার দিকে ওই অগ্নিকান্ড সংগঠিত হয়। এসময় ফারুক মিয়ার মালিকাধীন চারটি গোডাউন ঘরে থাকা জাল, প্লাষ্টিক সামগ্রি রশি ও অন্যান্য মালামাল ভস্মিভূত হয়।

একই সাথে পার্শবর্তী তিন তলা ভবনের আসবাপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটঁনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমোধ্যে ফারুকের প্লাষ্টিক, ইব্রাহিমের রশি, মোবাইলের দোকান ও গোডাউন, শাহাদাতের ষ্টেশনারী মালের গোডাউন সম্পূর্ন ভস্মিভূত হয়। একই সাথে রিয়াজ হোসেনের বসত ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি ও সূত্রপাতের সঠিক কারন জানাযায়নি। ওসি আবীর মোহাম্মদ হোসেন ঘটঁনাস্থলে রযেছেন।









