

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১শ৫০ জন জেলে সহ অন্তত ১০ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এদের মধ্য এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারে এখন শোকের ছোয়া বইছে। কোন বোট ঘাটে ফিরে আসলে স্বজনরা ছুটে যায় সেখানে। এভাবে স্বজনদের আহাজারি চলছে আলিপুর – মহিপুর মৎস্য বন্দরে।
শুক্রবার দুপুর থেকে রাত দশটার মধ্যে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে। তাদের মধ্যে রয়েছে এফ বি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার।ওই ট্রলারে ৯ জন জেলে থাকলেও তিনজনকে ভারতীয় জেলেরা উদ্ধার করে বাংলাদেশি ট্রলারে তুলে দেয়। নিখোঁজ ৬ জনের মধ্যে রয়েছে, হানিফ মাঝি, রহমাতুল্লাহ, নবী হোসেন, জাকির, জামাল আকন , আরো একজন।

ফিরে আসা জেলেরা জানায়, একসাথে ভাসছিলেন নয় জেলে তুফানের তোরে আলাদা হয়ে যায় তিনজন আর ছয় জন। তাদের তিনজনকে ভারতীয় একটি ভোট উদ্ধার করে বাংলাদেশী ভোটে তুলে দেয়। তাদের ভাষ্যমতে ভারতীয় ওই ভোটে বাংলাদেশি আরও ১৮ থেকে ২০ জেলে রয়েছেন।
বাংলাদেশী সকল জেলেদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই পরিবারগুলো।









