

শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নিদের্শনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎতের লোডশেডিং ও সকল পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার প্রতিবাদে ২৭ শে আগষ্ট শনিবার বি এন পির কেন্দ্রীয় ঘোষিত লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে শেরপুর সদর উপজেলা বি এন পির উদ্যোগে জেলা বি এন পির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বি এন পির আহব্বায়ক জনাব আলহাজ্ব হযরত আলী সাহেবের সভাপতিত্বে শহরের প্রধান প্রধান সড়ক র্যালি প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী জনাবা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এসময় বক্তরা সকলকে এই সরকারের বিরুদ্ধে ঐক্য বদ্ধ হওয়ার জানিয়ে আরও বলেন অস্বাভাবিক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। ডিজেলের উপর সকল উৎপাদন ও যোগাযোগ নির্ভরশীল।
সব মানুষের উপর এর প্রভাব পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি । এছাড়াও সব পরিস্থিতিতে সকলকে কর্মসূচিগুলো সফলভাবে পালন করতে প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুত থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি প্রভাষক এবিএম মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্র দল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হাসান আনন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহম্মেদ, সদস্য সচিব আঃ আওয়াল প্রমুখ।










