শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ, সদস্য সচিব আওয়াল

শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম মুন্নার নির্দেশক্রমে ৩১ শে আগষ্ট কেন্দ্রীয় যুব দলের দপ্তর সম্পাদক কামারুজ্জামান দুলালের স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর সদর উপজেলা শাখা যুবদলের ৩১ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর অনুমোদিত কমিটির শেরপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক হলেন পারভেজ আহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম হোসেন মনি , সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল সরকার।

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাজপথের সাহসী যুবদের মুখে হাঁসি ফুটেছে। পেয়েছেন নূতন কমিটির অনুমোদন। এতে খুবই খুশি নব গঠিত যুব নেতারা।

নব গঠিত কমিটির আহ্বায়ক পারভেজ আহাম্মদ জানান, শেরপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম মুন্না ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আরও ধন্যবাদ জানায়, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযয়ত আলীকে।

আমরা শেরপুর উপজেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেকোন কর্মসূচি সফল করব এবং রাজ পথে থাকব। শেরপুর সদর উপজেলা শাখা যুবদলকে আরও বেগবান করব, নিরলস ভাবে কাজ করবএবং দলের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদর্শেক্রমে সফলভাবে সকল কর্মসূচি পালন করতে সদা সবর্দা রাজপথে থাকব ইনশাআল্লাহ।

You might like