স্বরূপকাঠির সমবায় সমিতির মালিকের লাশ ঝালকাঠির কাপরকাঠি থেকে উদ্ধার

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠির কামারকাঠি এলাকার সমবায় সমিতির মালিক সজল চন্দের (৩২) মৃতদেহ পাওয়া গেছে ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম কাপরকাঠি এলাকার পেয়ারা বাগানে।

গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পেয়ারা পাড়তে গিয়ে বাগানে তার লাশ দেখতে পায়। পরে বিষয়টি ওই এলাকার চেয়ারম্যান মজিবুর রহমানকে জানান।

চেয়ারম্যান ঝালকাঠি থানার ওসি মো. খলিলুরর হমানকে বিষয়টি জানানোর পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি নিয়ে যায়। মৃত সজল চন্দ কামারকাঠি গ্রামের মৃত পঙ্কজ কুমার চন্দের ছেলে। সে দক্ষিন বাংলা ঋনদান সমিতির মালিক। বুধবার থেকে সে নিখোজ ছিল। তার বড় দুইভাই ও স্ত্রী রয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মো.খলিলুর রহমান জানান, ঝালকাঠি ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সীমান্তবর্তী এলাকায় নির্জন পেয়ারা বাগানে সজলের লাশ পাওয়া যায়। তার গলায় হাতের অঙ্গুলের দাগ রয়েছে।

সাথে থাকা ব্যাগে টাকা ও মোবাইল পাওয়া গেছে। সজলের ভাই নিতাই চন্দ লাশ সনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

You might like