ঝালকাঠির পেয়ারা বাগান থেকে উদ্ধার হওয়া এনজিও মালিকের লাশ স্বরূপকাঠিতে শেষকৃত্য সম্পন্ন

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম কাপরকাঠি এলাকার পেয়ারা বাগান থেকে উদ্ধার হওয়া নিহত সজল চন্দের (৩২) শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার স্বরূপকাঠির বাড়িতে। বৃহসপতিবার গভীর রাতে তার কামারকাঠি গ্রামের বাড়িতে সৎকার করা হয়।

এর আগে ঝালকাঠি সদর থানার পুলিশ সজলের লাশের ময়না তদন্ত শেষ করে তার স্বজনদের কাছে হস্তন্তর করেন। সজল চন্দ কামারকাঠি গ্রামের মৃত পঙ্কজ কুমার চন্দের ছেলে এবং সে দক্ষিন বাংলা ঋনদান সমিতির মালিক।

বুধবার থেকে সে নিখোজ ছিল। তার বড় দুইভাই ও স্ত্রী রয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি মো.খলিলুর রহমান জানান, ঝালকাঠি ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সীমান্তবর্তী এলাকায় নির্জন পেয়ারা বাগানে সজলের লাশ পাওয়া যায়।

তার গলায় হাতের অঙ্গুলের দাগ রয়েছে। সজলের ভাই নিতাই চন্দ লাশ সনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত বৃহস্পতিবার ভোরে ঝালকাঠি সদর উপজেলার কাপরকাঠি গ্রামের পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দের (৩২) লাশ দেখতে পায় চাষীরা। পরে ঝালকাঠি থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান ।

You might like