

মাকসুমুল মুকিম :
ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠান করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মিজানুর রহমান ভূইয়া কিসমতকে সভাপতি ও মোহাম্মদ আরিফুর রহমান শিকদারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সদস্য এবিএম রিয়াজুল কবির কাওসার, সদস্য মো. আনোয়ার হোসেন, সদস্য মো. সাহাবুদ্দিন ফরাজী।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত। বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জামাল উদ্দিন আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বণশ্রী বিশ্বাস স্মৃতি কণা প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক সাফিল উদ্দিন মিয়া, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
দ্বিতীয় অধিবেশনে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থীতার প্রস্তাব নেয়া হয়। পরে প্রার্থীদের সমঝোতা চেষ্টা ব্যর্থ হলে। দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের সিদ্ধান্তে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্বাচিত নাম ঘোষণা করা হয়।










