কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত তিমি ও ডলফিন

জাকারিয়া জাহিদ , কুয়াকাটা প্রতিনিধিঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো বিরল বেলিন প্রজাতির অর্ধ গলিত তিমি এটির দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ ফুট এবং প্রস্থ ৬ ফুট। এবং একটি ডলফিন ভেসে আসেন যায় দৈর্ঘ্যে পাঁচফুট ।

শনিবার (৩ সেপ্টেম্বর ) সকালে সৈকতের পূর্ব প্রান্তে জাতীয় উদ্যানের সামনে অর্ধগলিত অবস্থায় ভেসে আসে তিমিটি। এছাড়াও পর্যটন পার্ক সামনে পূর্ব প্রান্তে ৫ ফুট দৈর্ঘ্য একটি মৃত ডলফিন দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি সদস্যরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে তিমিটিকে সৈকতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা আমাদেরকে খবর দিলে আমরা সেখানে যাই। গিয়ে দেখাযায় বিশালাকৃতির তিমিটি অর্ধ গলিত অবস্থায় পরে আছে। যার কারণে বর্তমানে সৈকত এলাকায় পঁচা দুর্ঘন্ধ ছড়াচ্ছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে বড় আরও একটি তিমি ভেসে এসেছিলো। তবে ঠিক কি কারনে এসব তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছেনা। সৈকতে ভেসে আসা মৃত তিমি ও ডলফিনের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি।


মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। এটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেয়া হবে।

You might like