

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট
নারায়ণগঞ্জ হলো একটি শিল্পনগরী। যেখানে গার্মেন্টস শিল্পের বিস্তার অধিক। গত তিনদিন থেকো নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় গ্যাস ছিলো না। শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ জেলা প্রসাশক এর আশেপাশের অনেক এলাকাতে গ্যাস নেই তিনদিন থেকে। কর্মজীবী লোকজনদের অনেক কষ্ট হচ্ছে রান্নাবান্না করা নিয়ে।

কায়েমপুর, জেলাপরিষদ, সবুজবাগ, ইসদাইর এর কিছু অংশ, ওয়াবদারপুল, মাসদাইরের কিছু অংশ।
হঠাৎ করে এভাবে গ্যাস না থাকাটা লোকজন ভালো ভাবে মেনে নিতে পারলো না। কায়েমপুরের লোকজন জানালো, আগে গ্যাস না থাকলে মাইকিং অথবা অনলাইন নিউজে আমরা জানতে পারতাম। কিন্তু এবার কোন খবরই জানালো না। এতে করে রান্নাবান্নায় কষ্ট হয়ে যাচ্ছে।
তাছাড়া সবার বাসায় তো সিলিন্ডার গ্যাস নেই যে রান্না করে খাবে। সবুজবাগ এলাকার একজন জানালো, তিনি ছোটখাটো চাকুরী করেন। বাসায় সিলিন্ডার নেই এমতাবস্থায় বাহির থেকে তিনদিন খাবার কিনে খেতে হচ্ছে।
গ্যাসের এই সমস্যাটা মানুষদেরকে কষ্টের ভিতর ফেলে দিলো। কবে এই সমস্যার সমাধান হবে এলাকাবাসী এটাও বলতে পারছে না। তিতাস গ্যাস কোম্পানি থেকে ও এখন পর্যন্ত কিছুই জানানো হচ্ছে না।










