দোহার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ :

ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমাছ উদ্দিনসহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের গণসংবর্ধনা দেয়া হয়েছে।

৫ সেপ্টেম্বর ( সোমবার) বিকেলে উপজেলার বৌ-বাজার খালপাড় এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়। এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধনা জানাতে হাজার হাজার মানুষের ঢল দেখা যায়।

বিনোদন বিচিত্রার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

দেওয়ান মো. আলমগীর হোসেন এর সন্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি বাশার মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মু আলমাছ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলদের মধ্য হতে আলমগীর মুবিন, মো.শওকত হোসেন বেপারী, আব্দুস সালাম শুকুর, পাপেল মাহমুদ নিজাম, ওয়াশিম চোকদার, হুমুয়ন কবির, উদয় হুসাইন, জাহিদ বেপারী, মুরাদ হোসেন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, স্মৃতি আক্তার ও ফরিদা ইয়াসমিন। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাশেষে কুষ্টিয়ার লালন শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করেন।

You might like