বঙ্গবন্ধু

রেজাউল করিম রোমেল :

বঙ্গবন্ধু তুমি চির আমলান,
শেখ মুজিবুর রহমান।
তোমার কথা ভুলিনি আমরা
চির স্বরনীয় তুমি মহান।

তুমি মহান, মহামানব,
জাতির শ্রেষ্ঠ সন্তান।
তোমার জন্য পেয়েছি আমরা
বিশ্বের শ্রেষ্ঠ সন্মান।

তোমার জন্য পেয়েছি আমরা
একটি স্বাধীন বাংলাদেশ,
বিশ্বের বুকে মাথা উঁচু করে
আমার সোনার দেশ।

You might like