

শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী শেরপুর সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে ১০ সেপ্টেম্বর বিকালে শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহম্মেদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদুলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল টাউনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আলম হোসেন মনি, পৌর যুবদলের সদস্য সচিব আবু আসরা রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল প্রমুখ।










