হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের বর্ষপূর্তিতে মাদ্রাসার ছাত্রদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট

আজ দুপুরে কাশীপুর, হোসাইনী নগর এলাকার একটি মাদ্রাসার ছাত্রদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব সংগঠন। দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম সুন্দরভাবে করা হয়েছে।

সংগঠনটির প্রধান উদোক্তা জনাব সোহেল রানা বলেন, তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাচ্চাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুবই আনন্দিত।

তিনি বলেন, আমাদের সংগঠনটি সবসময় চেষ্ঠা করে, অসহায় মানুষের জন্য কাজ করতে। তবে আমরা বৃহৎভাবে কাজ করতে না পারার কারণ হলো অর্থের যোগান। তবে আশাবাদী সমাজের সচ্ছল মানুষ আমাদের পাশে থাকবেন।


এসময় উপস্থিত ছিলো নাঈম দেওয়ান, রাজ, কাজি সোহাগ, আসমা, জোনায়েদ, কাব্য সোহেল, তানভীর সুমন, তামিম, সোহান, অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মহিবুল্লাহ্, হাফেজ তাফসীর আহমেদ।
সর্বশেষে মাদ্রাসার পক্ষ থেকে হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন।

You might like