সবাইকে এক সাথে কাজ করতে হবে : দোহারে ঢাকা জেলা পুলিশ সুপার

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোহার থানার পুলিশের আয়োজনে দোহার থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে দোহার থানার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুইটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

ওপেন হাউজ ডেতে পদ্মা সরকারি কলেজর প্রভাষক মাহাবুব বলেন, বর্তমানে ছাত্র ছাত্রীরা মোবাইলে আশক্ত হয়ে বিভিন্ন ধরনের অপরাধে করছে সে দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানান। দোহার পৌরসভার মহিলা কাউন্সিল (১,২,৩) ইশরাত জাহান বনানী বলেন, আমি নির্বাচনের সময় আমার নির্বাচনী এলাকা ঘুরেছি তখন জনগণ আমাকে বলেছে কিশোর গ্যাং এর বিষয়। এই কিশোর গ্যাং এর কারনে বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে। সে জন্য পুলিশের কাছে আমার আবেদন এটি নিরমল করার জন্য ।

এছাড়াও এ ওপেন হাউজ ডে তে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, চুরি,ডাকাতি, কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মাদক, কিশোর গ্যাং শুধু দোহারেই নয়, সারা দেশেই রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রতিটি সন্তানের বাবা-মাকেই খেয়াল রাখতে হবে তাদের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে। কারণ আপনাদের মনে রাখতে হবে মাদক থেকেই কিশোর গ্যাং, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি ও চাঁদাবাজির মতো বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। যারা মাদক সেবন করে তাদের বুঝাতে হবে, যদি তারা না বুঝে তাহলে পুলিশের সাহায্য নিতে হবে। কোথাও কোন মাদকের চালান বা মাদক দ্রব্য বিক্রির খবর জানতে পারলে তা সাথে সাথে পুলিশকে জানাবেন, আমরা আপনার নাম ও তথ্য গোপন রেখে কাজ করবো। আমরা দোহার-নবাবগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার) তিনি ওপেন হাউজ ডে বক্তব্য আরো বলেন, মাদক কিশোর গ্যাং ইত্যাদি আছে এটি শুধু দোহারেই না সারা বাংলাদেশেই রয়েছে। এ কাজ নিরমল করা শুধু পুলিশ দিয়েই সম্ভব নয় সবাইকে এক সাথে কাজ করতে হবে। কোথাও কোন মাদকের আস্তানা বা মাদক বিক্রি বিষয় জানতে পারলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা ঐ ব্যাক্তির তথ্য গোপন রেখে কাজ করবো। আমাদেরকে তথ্য দেওয়ার পর যদি কোন ব্যবস্থা না নেওয়া হয়। তাহলে সেই স্থানের বিট পুলিশকে আমরা সেখানে আর রাখবো না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল স্যার অত্যান্ত যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে তিনি রাত ১-২ পর্যন্ত আমাদের সাথে কথা বলেন সারা দেশের আইন শৃঙ্খলার বিষয় নিয়ে। আমারা দোহার নবাবগঞ্জকে মাদক ও সন্রাসমুক্ত করবো সে জন্য আপনারা আমাদেরকে সহয়তা করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোবাশ শিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমিনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, দোহার থানা ওসি(তদন্ত) আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপরাী প্রমুখ।

You might like