দোহারে সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম :

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা দক্ষিণ অন্তর্গত দোহার মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক মাস উপলক্ষ্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়াম রুমে এই বর্ধিত সভা ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের আগে কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সিনিয়ার সহ সভাপতি আব্দুর রাজ্জাক দিক মূলক বক্তব্য রাখেন তিনি তার বক্তব্য বলেন, আমাদের বাংলাদেশে ১০৬ টি উপজেলাকে মডেল করার কর্মসূচির গ্রহণ করা হয়েছে এর মধ্যে
এক নম্বর উপজেলা হচ্ছে দোহার উপজেলা হবে। যে এই উপজেলায় নেতা হবে সে হবে ১ নম্বর নেতা। সালমান এফ রহমান জানেন কি ভাবে উন্নয়ন করা যায়। বাংলাদেশে তিন জন শিল্প পতি থাকলে দোহারে তার মধ্যে এক সালমান এফ রহমান।

তিনি আরো বলেন, আমাদের ১০-১৫ জনের স্ট্রিং কমিটি করা হবে। তারা আগামী সাতদিনের মধ্যে কমিটির নাম কেন্দ্রে দিবে। তাবে তাদেরকে লক্ষ রাখতে হবে এই নামের তালিকায় যাতে মাদক, সন্তাস বিরুদ্ধী ও ত্যাগী নেতার নাম আসে। আমি এও মনে করি দোহারে রাজনৈতিক করা ইশপাতের মত কঠিন আবার সহজ। তাই আমাদের ত্যাগী নেতাদের কমিটির অন্তর্ভুক্ত করতে হবে।

দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, আমাদের সংসদ সালমান এফ রহমান দোহারের পদ্মানদী বাঁধ দিয়ে দোহারকে রক্ষা করেছেন। তিনি এই দোহার উপজেলার পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবে। আজকে দোহার উপজেলায় কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

সভায় আরো উপস্থিত ছিলেন,দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, জয়পাড়া বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, আওয়ামী লীগ নেতা হাসান মতিউর রহমান, দোহার উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, দোহার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ,বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চৌকদার, মাহাবুব বেপারী, রাহুল দাস, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক অনুপম গুহ নয়ন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

You might like