বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার দোহারের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করা হয়েছে।

শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি শত সমস্যা, বাধা, বিপত্তিতেও সকলের আস্থার প্রতীক। আওয়ামী লীগ নেতাদের মতে, ‘আমাদের একজন শেখ হাসিনা আছে। আমাদের চিন্তার কোনো কারণ নেই।’ আজ সেই আস্থার প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন।তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ স্কুলের সভাপতি মোঃ সোহান । আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব, মোঃ রায়হান শেখ, মাকসুমুল মুকিম, মাইশা আনিকা মিম, শারমিন আক্তার , দোলন আক্তার , সহ স্কুলের শিক্ষার্থীরা।

You might like