

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন মোঃআসাদুজ্জামান পিপিএম (বার) পুলিশ সুপার ঢাকা।

গত সোমবার রাতে দোহার ও নবাবগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন পুলিশ সুপার। মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যসহ স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিতদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপুর সন্চলনায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন,মো.আরিফুল ইসলাম সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল, দোহার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভার যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি,দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল,দোহার থানা পুলিশ তদন্ত কর্মকর্তা আজহার ইসলাম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ সিরাজুল ইসলাম, কাউন্সিলর শওকত হোসেন বেপারী, পাপেল মাহমুদ নিজাম, দোহার উপজলো যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজল আস্রাফ খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমদে , রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান বেপারী, দোহার উপজলো ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জয়পাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত।
অপর দিকে নবাবগন্জে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত চেয়ারম্যান শোল্লা ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সহ আরো অনেকে।










