দোহারে তিন ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ১৯ জন

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :

দীর্ঘ প্রায় ২০ বছর অপেক্ষার পর, আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দোহার উপজেলার মাহমুদপুর , রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৯ জন।

গত বৃহস্পতিবার দোহার নির্বাচন কমিশন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাইপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, আলী হোসেন নান্টু, আব্দুর রশিদ মোচন, নুরুল হক, মো. শহীদুল।
মাহমুদপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নৌকা প্রতিকের প্রাথী আইয়ুব আলী, এস.এম ফারুকুজ্জামান, গিয়াস উদ্দিন, তায়জুল খাঁ, মো. নুরুল ইসলাম।

সুতারপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ নাসির উদ্দিন, হায়দার বেপারী, চঞ্চল মোল্লা, নুর আলম, বায়েজিদ চোকদার, মেহেদী হাসান সাদ্দাম, আজাদ মোল্লা, আব্দুল মালেক, পারুল আক্তার । ফলে চেয়ারম্যান পদে ১৯ জন এছাড়া সাধারণ সদস্য পদে ১৩৪ জন ও সংরক্ষিত মহিলা আসন মেম্বার পদে ৩৭ জন, দীর্ঘদিন পর উৎসব মুখোর পরিবেশে তাদের মনোয়ন পত্র দাখিল করেন।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, তিন ইউপিতেই ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১৭ অক্টোবর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

You might like