মনপুরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ও বিষপানে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

রাকিবুল হাছান, মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরা গলায় ফাঁস দিয়ে সাজ্জাদ হোসেন নাজিম (২০) নামের এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজিম। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে ফেরন করেন।

নাজিম মনপুরা উপজেলায় ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম মাষ্টার এর ছোট ছেলে এবং মনপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম এর ছাত্র। নাজিম এর গলায় ফাঁস দেওয়ার কারণ বলতে পারেনি তার স্বজনরা।

মৃত নাজিম এর মামা জানান, রাত আনুমানিক ১১টার দিকে নবনির্মিত ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে পুলিশ খবর দেন।পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন।

একই দিন উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করেন হাজের(২৪) নামে এক গৃহবধূ।পরকীয়া প্রেমের জের ধরে স্বামী সাথে কথা কাটাকাটি হলে বুধবার সকালে আত্মহত্যা চেষ্টা করে।পরে তাঁকে পরিবারের লোকজন উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

পারিবারিক সূত্রে জানান, বরিশাল কালীগঞ্জ এক ছেলের সাথে মোবাইল ফোনে প্রেমে সম্পর্ক গড়ে উঠে ওই গৃহবধূ। এতে স্বামী বাঁধা দেওয়াই আত্মহত্যা চেষ্টা করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক সত্যতা নিশ্চিত করে জানান,বিষ পান করে আত্মহত্যা করা গৃহবধূ কে মনপুরা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এখন তার অবস্থা কিছু টা ভালো রয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক পর্যায়ে সুরতহাল সংগ্রহ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might like