শিবচরে আগুনে পুড়ে গেছে ৮টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মাজহারুল ইসলাম (রুবেল), ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

শনিবার (১৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার মাদবরেরচর হাটে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় হাটের সুমন বেপারীর ইলেকট্রনিক দোকান, বাবুল মাদবরের মুদি দোকান, তাজেল মাদবর ও আনোয়ার ফকিরের ভুসি মালের দোকান
বাবুল মোল্ল্যা, আবদুর রহমান খান ও মিজান ফকির চায়ের দোকান, আলামীনের সেলুনের দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পরে মসজিদের মাইকে এবং ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুক্তভোগী সুমন বেপারী বলেন, রাতে কিভাবে আগুন লেগেছে আমরা জানিনা। তবে আগুনে আমার দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে আমার দোকানের প্রায় ২২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তরুনুর রহমান জানান, ভোররাতে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

You might like