আমি মৃত্যুর দুয়ারে

ক্ষুদীরাম দাস :

আমি মৃত্যুর দুয়ারে
এখন আমি নিঃস্ব, হতাশায়
জীবনটা নড়বড়ে দুঃখ কাঁদায়
আমার দু’চোখ বন্ধ হয়
আমার অন্তর মিলতে নাহি চায়
তাই কোথায় সুন্দর তা তো অজানা
স্বপ্ন দেখা আমার ভুল
স্বপ্ন দেখতে নেই
এই তো সেই আমি হারাই কষ্টে
আমি ডুবে মরি যেন জ¦লতে জ¦লতে।

আমি মৃত্যুর দুয়ারে
রক্ষিবে কে আমারে
আমি মিছে ভুবনে আঁকড়ে ধরি
বাঁধবো ছোট একটি সুখের ঘর
ক্ষণিকের তরে।

এই তো আছি
অথবা এই তো নেই
এই তো নিঃশ^াস-এই তো শেষ
এই তো ঝড়, অথবা এই তো আশ^াস
অথবা এই তো হাসি, এই তো কান্না
সবই ¯্রষ্টার ইচ্ছে-তবুও কতো কল্পনা!

আমি মৃত্যুর দুয়ারে
আমি জানি-সবাই জানে
তবুও কেনো পাপ-পাপ-পাপ
হৃদয়গুলো সব পূর্ণ অভিশাপ!
কেন মৃত্যুর দুয়ারে আমার জীবন
দয়াময় রক্ষা কর তুমি-কর পরিত্রাণ।

You might like