দোহারে মোবাইল কোর্টে জেল জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহারে প্রশাসন মাদকাসক্ত ও জেলেদের জেল জরিমানা করেছে।

২৭ অক্টোবর ( বৃহস্পতিবার) দোহারের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে শেখ হিমন এর ছেলে সোহেল রানা ( ২০) কে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।

এছাড়াও নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতি মন্ডল এর পুএ তপন মন্ডল (৪০) ও কার্তিক মন্ডলের পুএ সুভাস মন্ডল ( ৪৩) কে আটক করা হয়।

পরে তাদের কে মোবাইল কোটের নির্বাহী ম্যাজিষ্টেট এস এম মুস্তাফিজুর রহমান পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন।


মোস্তাফিজুর রহমান মাদকাসক্ত সোহেল রানা কে ১ হাজার ও ১৫ দিনের জেল দেন, এছাড়া ও দুই জেলে কে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা করে জরিমানা করে সর্তক করে ছেড়ে দেন।

মোবাইল কোটের নির্বাহী ম্যাজিষ্টেট মোস্তাফিজুর রহমান বলেন, জনসাধারণের সচেতনায় আমাদের এ অফিযান অব্যাহত থাকবে।

You might like