

মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮অক্টোবর) সকাল ১১ টায় হাজিরহাট উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ২ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ডাল, চিনি, লবন, তেলসহ ১৬ কেজির একটি করে প্যাকেট তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার রায়, মনপুরা থানা৷ অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আমানত উল্লাহ আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া,উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজি প্রমূখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুুর রহমান এমপি ঘূর্ণিঝড় সিত্রাং এর ক্ষতিগ্রস্ত পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন।পরে সেখান থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম স্থলে যোগদেন।









