স্বরূপকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

স্বরূপকাঠি প্রতিনিধি
স্বরূপকাঠিতে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সুন্দরবন কেন্দ্রিক কাঠ ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

রবিবার সকালে স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়েছে।

সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মো. জাহিদ উদ্দিন আকন,সাবেক সাধারন সম্পাদক মো. মোহসিন, অ্যাডভোকেট এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ.প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন ও মো. নুরুল ইসলাম প্রমুখ।

You might like