

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হ’য়ে।

‘শুশুক ডলফিন রক্ষা করি,জলজ প্রতিবেশ ভাল রাখি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১১টায় পঁচা কোড়ালিয়া বিট কার্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২২ এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপকৃলীয় বন বিভাগ মনপুরা ভোলার আয়োজনে আলোচনা সভার সভাপতিত্বে করেন মনপুরা উপজেলায় নির্বাহী অফিসার আশিষ কুমার।
এতে প্রধান অতিথি ছিলেন, ইনডিপেন্ডন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ উপ-উপাচার্য অধ্যাপক জনাব,ড.নিয়াজ আহমেদ খান।
আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি সেলিনা আক্তার চৌধুরী। উপকূলীয় বিভাগীয় ভোলা বন কর্মকর্তা জনাব,এস এম কায়চার,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।
পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলীর সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মঈনুল হাসান, আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রামনেওয়াজ বিট কর্মকর্তা মিলন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহরলাল চক্রবর্তী প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য ড.নিয়াজ আহমেদ খান বলেন,বাংলাদেশর নদ-নদীতে মিঠাপানির ডলফিন দেখা যায়।এরা খাদ্যশৃঙ্খল বজায় রাখা ও জলজ প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করেও পানির প্রতিবেশগত ভারসাম্য অটুট রাখে।
আলোচনা সভা শেষে পঁচা কোড়ালিয়া বিট এর আওতায় সংরক্ষিত বনায়ন ও সামাজিক বনায়ন ঘুরে দেখেন।









