

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাস ধর্মঘট। পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘট ডাকেন।এতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বুকিং হওয়া ৮০ শতাংশ হোটেল মোটেলের কক্ষ বাতিল হয়েছে।
শুক্র ও শনি দুই দিনের সাপ্তাহিক ছুটিতে আগত পর্যটকের বেশির ভাগ পর্যটক গতকাল রাতেই ফিরেছে নিজেদের আবাসে। বর্তমানে সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট, গঙ্গামতী, লেম্বুর চর, রাখাইন মার্কেট ও শুটকি পল্লী সহ সকল পর্যটক স্পটই এখন অনেকটা ফাঁকা। তাই কর্মহীন দিন কাটাচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জননী আলমগীর জানান,শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে।এই দুইদিন একটু বেশি পর্যটক হয়।এই সপ্তাহে বাস ধর্মঘট ডাকার কারণে একেবারেই পর্যটনশূন্য হয়ে পড়েছে। চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিলন ভূঁইয়া জানান, তবে এই বাস ধর্মঘট দীর্ঘ হলে বড় লোকসানের মুখে পড়বে ব্যবসায়ীরা। তাই ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।









