দোহারের তিন ইউপি নির্বাচনে বিজয়ীর মালা পড়লেন যারা

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া এ তিনটি ইউনিয়ন পরিষদের(ইউপি) নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ২৭ জন সাধারণ সদস্য ( মেম্বার) বিজয়ীর মালা গলায় পড়েছেন।

গত বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম।

বিজয়ী নৌকার প্রার্থীরা হলো- মাহমুদপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সুতারপাড়া’ ইউনিয়নে শেখ নাসির উদ্দিন ও রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন। মাহমুদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী ৪,৫৬৩ ভোট পেয়ে, রাইপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আমজাদ হোসেন ৬ হাজার ২ শত ১৬ ভোট পেয়ে, সুতারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ নাসির উদ্দিন ৩ হাজার ১ শত ৪৮ ভোট পেয়ে বে সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড হতে বকুল আক্তার ( তালগাছ) প্রতীকে, ৪,৫,৬ নং ওয়ার্ড হতে হেলেনা বেগম( বই) প্রতীকে, ৭,৮,৯ নং ওয়ার্ডে মাকসুদা আক্তার( তালগাছ) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে সাইদুর হোসেন ( মোরগ) ২ নং ওয়ার্ডে উজ্জ্বল হোসেন( তালা), ৩নং ওয়ার্ডে ফরিদ হাসান( বৈদ্যুতিক পাখা) , ৪ নং ওয়ার্ডে আঃ লতিফ মোল্লা(টিউবওয়েল) , ৫ নং ওয়ার্ডে মোঃ মানিক হোসেন( বৈদ্যুতিক পাখা) , ৬ নং ওয়ার্ডে মোঃ আফতাব উদ্দীন হাওলাদার( ফুটবল) , ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ নুরুজ্জামান( আপেল), ৮নং ওয়ার্ডে আবুল কাশেম(মোরগ), ৯নং ওয়ার্ডে জহিরদ্দিন( তালা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রাইপাড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে নাহিদা সুলতানা ( ক্যামেরা), ৪,৫,৬ নং ওয়ার্ডে ঝর্ণা আক্তার(মাইক), ৭,৮, ৯ নং ওয়ার্ডে সায়মা আক্তার মলি ( ক্যামেরা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডে মোঃ জসীম ( ফুটবল) , ২নং ওয়ার্ডে মোহাম্মদ শাহজাদা( আপেল ), ৩নং ওয়ার্ডে নাহিদুল হক ( ফুটবল ) , ৪ নং ওয়ার্ডে রিফাত (ফুটবল ) , ৫ নং ওয়ার্ডে ফরহাদ ( মোরগ) , ৬ নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন ( আপেল) , ৭ নং ওয়ার্ডে লিটন ( ফুটবল ), ৮নং ওয়ার্ডে আমির হামজা (টিউবওয়েল ), ৯নং ওয়ার্ডে মোঃ রাজু আহমেদ বিনা প্রতিদন্দীতায় (প্রতীক) নির্বাচিত হয়েছেন।

সুতারপাড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডে নীনা আক্তার(তালগাছ) , ৪,৫,৬ নং ওয়ার্ডে পারভীন বেগম ( তালগাছ) ৭,৮,৯ নং ওয়ার্ডে বিউটি আক্তার ( বই) প্রতীকে নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডে তাজুল ইসলাম ( ফুটবল) , ২নং ওয়ার্ডে সাইদুর ইসলাম(ফুটবল ), ৩নং ওয়ার্ডে সিহাব খান ( তালা ) , ৪ নং ওয়ার্ডে মোঃ জয়নাল হোসেন (ভ্যানগাড়ি ) , ৫নং ওয়ার্ডে মোঃ রহিম ভূইয়া (ভ্যানগাড়ি ) , ৬ নং ওয়ার্ডে আবেদ সওদাগর ( ) , ৭ নং ওয়ার্ডে খোকন বেপারী ( মোরগ ), ৮নং ওয়ার্ডে মোঃ মনির ( মোরগ), ৯ নং ওয়ার্ডে মারুফ মৃধা ( ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য দোহার পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় দীর্ঘ ২০ বছর নির্বাচন বন্ধ থাকার পর গত বুধবার এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এ তিন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ভালোই ছিল। এ সময় কয়েকজন নতুন ভোটারের সাথে কথা বলে জানা যায় তারা খুবই উৎসব মুখর পরিবেশে লাইফের ১ম ভোট টি যোগ্য ব্যক্তিকে প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।

সকাল থেকেই নারী পুরুষরা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ভোট প্রয়োগ করেছেন। ইভিএম এর ধীরগতি এ সমস্যার কারণে ভোটারদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে দীর্ঘদিন পর তারা ভোট দিতে পেরে খুশি। নির্বাচনে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


নির্বাচনে তিন ইউনিয়নে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৩৬ জন ও ১৩৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন , তিন ইউনিয়নে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার ছিল। নির্বাচনে ৬ জন ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

You might like