পটুয়াখালীর মহিপুরে ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরে ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর )সকাল দশটায় লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সাকিবুব নাহার ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।

পুলিশ ও সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর =) রাতে সাকিবুন নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর বাজার থেকে নিখোজ হয়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে। শুক্রবার (৪ নভেম্বর )সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ ভাসতে দেখে।

কিশোরী সাবিকুনের মা শাহিদা বেগম জানান, আমি মহিপুর মাছের আড়তে মাছ টোকাই, বৃহস্পতিবার (৩ নভেম্বর ) বিকেলে অল্পকিছু মাছ পেয়েছি, শেষ বিকেলে মেয়ের কাছে বিক্রি করতে দিলে সাবিকুন কমদামে বিক্রি করে, তাই আমি রাগারগি করি।তারপর ওকে না পেয়ে আমার আত্নীয়স্বজন নিয়ে রাতভর খোজাখুজি করি।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হবে। কিশোরীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

You might like