কলাপাড়ায় ৪৬ মণ জাটকা জব্দ, ৩জনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৬ মন জাটকা ইলিশ সহ একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-৩০০১) জব্দ করেছে মৎস্য বিভাগ।

এসময় জাটকা পরিবহনের দায়ে ট্রাকের চালক স্বপন (৪২), সহকারী ওহিদুল (৪৬) ও লাইনম্যান রাজু (২৭) কে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য এ কারাদন্ড প্রদান করেন। শনিবার ভোররাতে শেখ কামাল সেতুর টোল প্লাজায় মৎস্য বিভাগ ও কলাপাড়া থানা পুলিশ এ যৌথ অভিযান পরিচালন করেন।

পরে বেলা এগারোটার দিকে থানা প্রাঙ্গনে বসে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

You might like