

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে ।
মহিপুর থানা পুলিশ জানায়, কুয়াকাটার খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার খাম্বার নিচে অজ্ঞাত এক ব্যক্তি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহের অধিকাংশ চামরা ঝলসানো ছিল। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, অজ্ঞাত মরদেহটি সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।









