সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :

ঢাকা দোহার উপজেলার নির্বাচন নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৫ নং সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সকল মেম্বার গন।

 সোমবার বিকাল সাড়ে চারটায় দোহার প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শেখ নাসির উদ্দীন তিনি লিখিত বক্তব্য বলেন, গত ০২/১১/২০১২ তারিখে স্বরণকালের শ্রেষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে আমি শেখ নাসির উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিযোগীতা করে বিজয়ী হ‍ই। আমার সাথে একজন মহিলা প্রার্থী সহ মোট ০৮ (আট) জন প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করে। নির্বাচন চলাকালিন সময়ে ০২ (দুই) জন স্বতন্ত্র প্রার্থী নানা ভাবে আমার কর্মীদের হুমকি ধামকি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচার কাজে বাধার সৃষ্টি করেছে। বিভিন্ন সময়ে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা এবং দোহার থানায় অভিযোগ করেছি, কোন প্রতিকার পাইনি।

তিনি আরো বলেন, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত কারো কোন অভিযোগ ছিল না, প্রার্থীরা সবাই নির্বাচন সুষ্ঠ হয়েছে একথাই বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সবাই দেখেছেন নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর পরাজিত প্রার্থীরা সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছেন। যা গণতন্ত্রের পরিপন্থি পেশিশক্তির অহমিকা ছাড়া আর কিছু নয়, জনগন সত্যটা জানেন আর সত্যের জয় হবেই হবে। মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপণ করি।

সাংবাদিক সম্মেলনে নব নির্বাচিত ৫ নং সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।

You might like