

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
বরিশাল সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সান ই জাহান জুয়েনাকে হত্যার বিচার দাবী করে স্বরূপকাঠিতে মানববন্ধন করে এলাকাবাসী।
বুধবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যাপক জুলফিকার আলী, প্রধান শিক্ষক নুরুল আমিন, জুয়েনার বাবা মো. মাসুম ফরাজী, জুয়েনার মা মোসাঃ শিরিন প্রমুখ।

প্রসঙ্গত গত ২৩মে বরিশাল বিএম কলেজের সামনে আইনুল ভিলার মেসে সান ই জাহান জুয়েনার জুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ।

ওই ঘটনায় জুয়েনার মা মোসাঃ শিরিন বাদী হয়ে মোয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বরূপকাঠির সোহাগদল গ্রামের তাওসিফ আনামকে আসামী করে বরিশাল কোতয়ালী থানায় মামলা করে। পরে ১১ আগষ্ট তাওসিফ আনামসহ ৯জনকে আসামী করে বরিশাল মেট্রোপলিটন আমলী আদালতে দ্বিতীয়বার একটি হত্যা মামলা দায়ের করেন।









