দোহারের নব নির্বাচিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারদের বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :

ঢাকার দোহারের দোহার পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও তিন টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানেরর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গত রবিবার সকালে দোহার উপজেলা মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারগণ সহ প্রায় ৭ শতাধিক মানুষ ১৫ টি বাস নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতীর জনকের সমাধি স্থলের উদ্দেশ্যে রওয়া হয়।

এ সময় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন,আজ কে টুঙ্গিপাড়ায় যখন পা রাখলাম হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেলো। হাজার বছরের শ্রেষ্ঠ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ মাটিতে ঘুমিয়ে আছেন।আমরা আজ দোয়া করি বঙ্গবন্ধুর পরিবারের যারা জীবিত আছেন আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের দীর্ঘ হায়াত দান করেন। প্রধান মন্ত্রী যেন জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।জাতীর জনকের স্বপ্ন এ দেশ কে স্বপ্নের সোনার বাংলা হিসেবে যেন গড়ে তুলতে পারেন সে তৌফিক আল্লাহ পাক দান করুক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দোহার পৌর মেয়র মোঃ আলমাছ উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি,বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার। রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রমজান আলী মল্লিক, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত।

সাধারন আসনে কাউন্সিলর আলমগীর মুবিন, মো.শওকত হোসেন বেপারী, আব্দুস সালাম শুকুর, পাপেল মাহমুদ নিজাম, ওয়াশিম চোকদার, হুমুয়ন কবির, উদয় হুসাইন, জাহিদ বেপারী, মুরাদ হোসেন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, স্মৃতি আক্তার ও ফরিদা ইয়াসমিন এবং সদ্য নির্বাচিত মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সুতারপাড়া’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ও রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার বকুল আক্তার, হেলেনা বেগম,মাকসুদা আক্তার। সাধারণ সদস্য সাইদুর হোসেন, উজ্জ্বল হোসেন, ফরিদ হাসান, আঃ লতিফ মোল্লা ,মোঃ মানিক হোসেন , মোঃ আফতাব উদ্দীন হাওলাদার,মোহাম্মদ নুরুজ্জামান, আবুল কাশেম, জহিরদ্দিন এবং রাইপাড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা মেম্বার নাহিদা সুলতানা, ঝর্ণা আক্তার, ওয়ার্ডে সায়মা আক্তার মলি, সাধারণ সদস্য মোঃ জসীম , মোহাম্মদ শাহজাদা, নাহিদুল হক, রিফাত , ফরহাদ , মোঃ আলাউদ্দিন , লিটন, আমির হামজা, মোঃ রাজু আহমেদ, সুতারপাড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা মেম্বার নীনা আক্তার, পারভীন বেগম,বিউটি আক্তার। তাজুল ইসলাম , সাইদুর ইসলাম, সিহাব খান , মোঃ জয়নাল হোসেন, মোঃ রহিম ভূইয়া , আবেদ সওদাগর , খোকন বেপারী , মোঃ মনির, মারুফ মৃধা সহ আরো অনেকে।

You might like