দোহারে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারে দশ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে প্রেরণ করেছে দোহার থানা পুলিশ।

গতকাল শনিবার বিকেলে উপজেলার করম আলীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আকবপুর এলাকার মো. নোয়াব মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মনির (৪৫), কেরানীগঞ্জ মডেল থানা এলাকার হরমুজ আলীর ছেলে বাবু (২৪) ও কেরামত আলীর ছেলে দ্বীন ইসলাম (৩০)।

পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত আসামীগণ দীর্ঘদিন যাবৎ দোহার থানা এলাকা সহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য গাঁজা সরবরাহ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের নির্দেশনায় এস. আই (নিঃ) নান্টু কৃষ্ণ মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় দশ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে রোববার সকালে মাদক আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়।

You might like