

মাকসুমুল মুকিম দোহার প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় দৈনিক আগামীর সময় পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ শে নভেম্বর)দুপুর ১২টায় দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলামের আয়োজনে উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় সাপ্তাহিক নববাংলা পত্রিকার হলরুমে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় অনুষ্ঠানে দোহার থানা ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, দোহারে আপনারা যারা সাংবাদিক পেশায় কর্মরত আছেন, আমি জানি আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি ও বিভিন্ন দূর্ভোগ তুলে ধরে সংবাদ আকারে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন। যা সত্যিই প্রসংশনীয়। আমি আগামীর সময় পত্রিকাটির সফলতার পাশাপাশি আপনাদের সকলের জন্য শুভ কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অবুল বাশার মৃধা, মো. আবুল হোসেন, সাপ্তাহিক নববাংলা পত্রিকার প্রকাশক বিল্লাল হোসেন, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান সানি, একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারুক আহমেদ, দোহার প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, অর্থ ও দপ্তর সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, নাট্যকার শেখ সেলিম, দৈনিক যায় যায় দিন প্রত্রিকার প্রতিনিধি মো. সুজন খান, দোহার থানা এসআই মিন্টু লস্কর, এএসআই রোমান মিয়া, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, আমাদের সময়ের প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর, সুজন হোসেন, দৈনিক ঢাকা প্রতিদিনের দোহার উপজেলা প্রতিনিধি রিপন মোল্লা, দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি নাজনীন শিকদার, ভোরের ডাকের প্রতিনিধি শাহদাত হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি শরীফ হাসান, সকালের সময়ের প্রতিনিধি আল-আমিন হোসাইন, আমার সময়ের প্রতিনিধি মাকসুমুল মুকিম, রিমন হোসেন, দুলাল হোসেনসহ আরো অনেকে।










