পঞ্চগড়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে বাংলাদেশ ‘৮৮ পঞ্চগড় প্যানেলের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।

শনিবার স্কয়ার ফার্মাসিটিকেল এর সহযোগিতায় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এসময় বাংলাদেশ ‘৮৮ ঢাকা দক্ষিণ প্যানেলের সমন্বয়কারী আতিকুর রহমান, বাংলাদেশ ‘৮৮ পঞ্চগড় এর সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহাগসহ পঞ্চগড় জেলা প্যানেলের সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন।

You might like