মনপুরা যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে গণসংবর্ধনা

মনপুরা(ভোলা)প্রতিনিধি।

ভোলার মনপুরা উপজেলা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের আহ্বায়ক কমিটিকে উপজেলা হাজিরহাট ইউনিয়ন এর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (২৭শে নভেম্বর) বিকাল ৫টায় উপজেলা হাজিরহাট ইউনিয়নের সোনালী ব্যাংক এর দ্বিতীয় তালায় তাদের সংবর্ধিত দেওয়া হয়।

মনপুরা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল মৎস্যদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।

হাজিরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ডা.কামাল উদ্দিন।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ রহিম এর সঞ্চালন গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার,উপজেলা সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পালোয়ান, উপজেলা যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা প্রমূখ।

প্রধান অতিথি সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন বলেন (চরফ্যাশন -মনপুরা) স্থানীয় সন্তান কেন্দ্রীয় যুবদল সহসভাপতি নুর ইসলাম নয়ন এর নেতৃত্বে মনপুরা উপজেলা যুবদল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দলোন বেগমান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।আর যারা মাঠে রাজনীতি করেছেন তাদের এ কমিটিতে পদ পদবি দিয়ে মূল্যায়ন করেছেন কেন্দ্রীয় যুবদল। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোলা জেলা মনপুরা উপজেলায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে মনপুরা উপজেলায় যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা,যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ও হাফেজ রহিম কে সদস্য সচিব করা হয়েছে।

You might like