

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ,মরেজাউল করিম এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্বাধীন বাংলাদেশে প্রথম মাদ্রাসা শিক্ষাবোর্ড গঠন করেন।

বঙ্গবন্ধু তার শাসনামলে ইসলামের প্রসার ও প্রচারের জন্য ইসলামি ফাউন্ডেশনসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মন্ত্রী বলেন,একই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করেছেন।
মন্ত্রী গতকাল বৃহসপতিবার বিকেলে ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী বর্ষিক ইছালে সওয়াব মাহফিলের আখেরী মোনাজাত পূর্ব অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীনি শিক্ষা বিস্তারে কওমী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বীকৃতি দিতে কওমী শিক্ষাবোর্ড গঠন করেছেন। তিনি বলেন,ছারছীনা দরবার একটি বড় দ্বীনের দরবার।
এ দরবার থেকে পড়াশুনা করে বহু গুনিব্যক্তি বের হয়ে ইসলাম প্রচারে অবদান রাখছেন। ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ মোঃ মোহেবুলাহ বলেছেন, খাটি মুসলমান হতে হলে কুরআন ও সুন্নাহর নির্দেশ মেনে চলার বিকল্প নেই।
সমাজে ফ্যাতনা, ফ্যাসাদ বেড়ে গেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ ঈমান মজবুত করা। এ দরবার বা এ ছিলছিলা সম্পুর্ন রাজনীতি মুক্ত। আমরা ইসলাম নিয়ে বাচতে চাই। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা আমাদের শত্রæ। মাহফিলে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একে এম এ আউয়াল বক্তব্য রাখেন।
মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী মাহফিলে দেশ বরন্য আলেম ওলামাবৃন্দ ওয়াজ নসিহত করেন। পরে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি জন্য আলাহর রহমত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর শাহ মোঃ মোহেবুলাহ ।









