চিনতে ভুল করে : ক্ষুদীরাম দাস

কেউ কেউ চিনতে ভুল করে,
সেটা বিশ^াসের অন্তরালে।
তবে কি বিশ^াস করাটাই ভুল?
আচ্ছা! ভালোবেসে কেউ যদি ফুল দেয়,
তখন কেউ কি দুঃখ দিয়ে সুখ কেড়ে নেয়?

কী নিষ্ঠুর! কী নিষ্ঠুর
বিনিময়ে কাটার আঘাত পাওয়া
বোকা বনে যাওয়া,
আর মনের কোণে ভালোবেসে পুরো মন দেয়া।

আবার অযথাই বুঝি গ্রামের মেঠো পথ হেঁটে চলা,
হাতে হাত রেখে ভালোবাসার অনুভূতি জাগা,
সেটাই তো চিনতে ভুল করা।
সত্যিই কেউ কেউ চিনতে ভুল করে।

 

You might like