

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারী কমিশনার ( ভুমি) তাপষ কুমার পাল, পৌর মেয়র গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।









