আমার ইদানীং মনে হয়

ক্ষুদীরাম দাস

আমার ইদানিং মনে হয়
স্রষ্টাকে ডাকারও সময় হয় না কারো কারো
কেউ কেউ কাঁদে, কেউ কেউ কাঁদার ভান করে
কেউ কেউ শুয়ে পড়েছে নিজের মধ্যে।

আমার ইদানীং মনে হয়
ব্যস্ততায় সবাই হাঁপিয়ে উঠেছে
একটু বিশ্রামের প্রত্যাশা করছে
কেউ কেউ থমকে দাঁড়িয়েছে পথিমধ্যে
নীরবতায় থাকতে চায় সবাই

স্মার্টফোন হাতে তো জগৎটা হাতের মুঠোয়
তবুও স্মার্টফোন ধরতে ইচ্ছে করে না
ফোন করা, ফোন রিসিভ সময় নেই কারো

You might like