মান্দা নূরুল্যাবাদ ইউপিতে লটারির মাধ্যমে ভিডব্লিউবি বাছাই সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি :

ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতাধীন-এর নাম চূড়ান্তকরণ তালিকা জন্য মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করেছে ইউপি এবং উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ ডিসেম্বর) ইউনিয় পরিষদ চত্বরে লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক, এসআই জান্নাত, সচিব রেজাউল করিম প্রমুখ।

ইউনিয়ন পরিষদ চত্বরে বিকেল ৪টায় শত শত মানুষের উপস্থিতিতে উন্মুক্ত লটারির শুরু হয়।

অনলাইনে অবেদন কারীর সংখ্যা ছিল ৪৮০ জন সকলের নাম ওয়ার্ডভিত্তিক আলাদা আলাদা করে ঝুড়িতে দিয়ে সেখান থেকে ছোট্ট শিশুর মাধ্যমে উত্তোলন করে উন্মুক্ত লটারির মাধ্যমে ৯টি ওয়ার্ডের ২০০ জন ব্যক্তির নাম বাছাই করা হয় ।

উল্লেখ্য, বর্তমানে ১৬০ জন ব্যক্তিকে সুবিধা প্রদান করা হবে। যদি কোন আবেদন বাতিল হয় তাহলে অতিরিক্ত তালিকা থেকে নাম যুক্ত করা হবে।

You might like