দোহারে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মাকসুমুল মুকিম :

ঢাকা দোহার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সহযোগীতায় ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

২৭ ডিসেম্বর(মঙ্গলবার) বিকাল সাড়ে চারটায় দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সে সময় দোহার উপজেলার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয় দোহারে ৩৭টি স্কুলের মধ্যে থেকে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে একলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। প্রধান

অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, যারা বিদেশে থাকে তারা তাদের রেমিট্যান্স দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দেশ আজ তাদের জন্যই এত শক্তি শালী হয়েছে। আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারলেই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আশা পূরণ হবে। আমাদের দেশকে ভালবাসতে হবে, সে জন্য সকলকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। আইন করে দুর্নীতি দমন করা যাবে না, আমাদের সকলকে বয়কট করতে হবে দুর্নীতিকে আর আমরা বিশ্বাস করি এতে আমাদের সুফল আসবেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সুরুজ আলম সরুজ, দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং ঢাকা লায়ন্স ক্লাব অব ফ্রিডম এর চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরী, এম এ কাশেম, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

You might like