

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বোদা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আজাহার আলী। ৯টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে ৬ হাজার ৭৪০ ভোট পেয়ে মেয়র হয়েছেন তিনি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী একেএম আখতার হোসেন হাসান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৯৭ ভোট।

এছাড়াও মেয়র প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মওদুদ খান ৭৮৩ এবং স্বতন্ত্র প্রার্থী দিলরেজা ফেরদৌস চিম্ময় জগ প্রতীকে ৭৩২ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর রাতে বেসরকারি ভাবে নির্বাচনের এই ফল ঘোষণা করেন।
২০০১ সালে প্রতিষ্ঠার পর দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। বুধবার (২৯ ডিসেম্বর) আনন্দ ও উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। ৯টি কেন্দ্রের কোথাও হট্টগোলের খবর পাওয়া যায়নি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আজাহার আলী সকাল ১০টার দিকে মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে প্রথমবারের চেষ্টায় ইভিএমে ভোট দিতে না পারলেও দ্বিতীয়বারের চেষ্টায় তিনি সফল হন।
ঘণ কুয়াশায় ঢাকা শীতের সকালে প্রথমদিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোয় ভিড় বেড়ে যায়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে ১০ হাজার ৬৮৫ জন ভোটার ভোট প্রদান করেন। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।
২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাছাড়াও কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আরিফুর রহমান, ২ নং ওয়ার্ডে আমজাদ হোসেন বাবলা, ৩ নং ওয়ার্ডে খদেমুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডে আবদুল মালেক, ৬ নং ওয়ার্ডে রুবেল, ৭ নং ওয়ার্ডে কাউসার আলম রুমি, ৮ নং ওয়ার্ডে সৈয়দ আলী, ৯ নং ওয়ার্ডে শাজাহান সিরাজ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ২নং ও ৩ নং এ ইসমত আরা বেগম, ৪নং ৫নং ও ৬নং এ ঝর্ণা বেগম ৭ নং ৮নং ৯নং এ সুলতানা বেগম নির্বাচিত হন।







