দোহারের বাঁশতলা আইডিয়াল হাই স্কুলের বই উৎসব অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি :

নতুন বছরের প্রথম দিন সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বই উৎসব।

এরই ধারাবাহিকতায় ঢাকার দোহারের বাঁশতলা আইডিয়াল হাই স্কুলের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১ লা জানুয়ারী ( রবিবার) সকাল সাড়ে দশটায় এ বই বিতরণ করা হয়। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে মেতে উঠেছে শিক্ষার্থীরা।

বাঁশতলা আইডিয়াল হাই স্কুলের নতুন শ্রেণি্তে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলোঃ- প্লে হতে নার্সারীতে আরিশা ইসলাম, রাফিয়া ইসলাম তায়েবা, সাবিব, জু. থেকে ওয়ানে আফরিনা, বিথী,আজজান,ওয়ান থেকে টু শ্রেণিতে নাহার,তামিম,আজমিরা দ্বিতীয় শ্রেণি হতে তৃতীয় শ্রেণিতে ,দোলা,তায়েব,শশী তৃতীয় শ্রেণি হতে চতুর্থ শ্রেণিতে ,মোহনা,আবু সাঈদ,জেরিন,চতুর্থ শ্রেণি হতে পন্চম শ্রেণিতে উওীর্ণ হয়েছিল জেবা,মুসাব্বির, আলফি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি সোহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিকুর রহমান স্বাধীন,সহকারী শিক্ষকগণ মাকসুমুল মুকিম, আল- রাজিব হোসেন, মাহির দেওয়ান, নাঈম আহমেদ, মায়িশা আনিকা মীম, শারমিন আক্তার আনিকা, দোলন আক্তার, বৃষ্টি শীল, তানজিলা আক্তার প্রমুখ।

You might like