

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষ থেকে দোহার উপজেলায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

গত রবিবার দোহার প্রশাসন ও নির্বাচন কমিশনের আয়োজনে ,জয়পাড়া বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
সে সময় তিনি বলেন, ইতিমধ্যে আপনারা জানেন যে ২০০৬ ও ২০০৭ সালে স্বল্প সময়ে আপনাদের ছবিসহ যে জাতীয় ভোটার তালিকা প্রণয়ন করেছিলাম তার মাধ্যমে একটি NID কার্ড বিতরণ করেছিলাম।
কার্ডটি দীর্ঘ মেয়াদী না হওয়ার কারণে সরকার আপনাদের হাতে একটি ডিজিটাল স্মার্ট কার্ড তুলে দিচ্ছেন। যার মধ্য আপনার সকল তথ্য রয়েছে। আপনি যেকোনো সময় আপনার একার্ডটি জরুরী প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। মোবাইলের সিমের মত কার্ডটির ব্যবহার করা যায় ।
দোহার উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের অনুষ্ঠানের সঞ্চালনায় ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ গ্রেড-১ মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, ঢাকা অতিরিক্ত আঞ্চলিক অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন,সিনিয়ার জেলা নির্বাচন অফিসার মোঃ মুনির হসাইন খান, দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন মেম্বর, চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।











