যখন কেউ মুখোশ পড়ে

ক্ষুদীরাম দাস :

যখন কেউ মুখোশ পড়ে
সত্য তখন নীরব
অথবা মিথ্যেরা জেগে উঠে বীর দর্পে
মিথ্যেরা যে সরব।

মুখোশের আড়ালে
অভিনয়ের ছলনায়,
অথবা মিথ্যের জালে আবদ্ধ সত্য
সত্য লুকায় মিথ্যের ছলনায়।

যখন কেউ মুখোশ পড়ে
বোঝা বড় দায়,
সত্যরা যে চির সত্য জেগে উঠবে একদিন
মিথ্যেরা তখন নাই।

You might like