

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা দুই ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মন্নাপাড়া ও ভাসাইন নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসন পঞ্চগড়ের উপস্থিতে তাদের জরিমানা করেন অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। অভিযানে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন ১৫(১২(২), ১৮(২) ধারা অনুযায়ী বি বি ব্রিকসের মালিককে ৫ লাখ ও এমএম এল ব্রিকসের মালিককে ৫০ হাজারসহ মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি বি বি ব্রিকসের ভাটার একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ফজলে রাব্বীসহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।







