পঞ্চগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদ ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত মুজাহিদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, বাবার পিছন পিছন বাড়ি থেকে বের হয় শিশু মুজাহিদ। ফিরেও আসে বাড়িতে। কিন্তু এর কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

You might like